
|| ক্যারিয়ার ডেস্ক ||
দেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান নগদ লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ‘ফিল্ড কমপ্লায়েন্স অফিসার’ পদে দক্ষ কর্মী নিয়োগ দেবে।
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১৯ এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে এই পদের জন্য আবেদন করার সুযোগ পাবেন।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে মোট ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক অথবা সমমানের ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট কাজে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকা প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই এই পদের জন্য আবেদন করতে পারবেন। পদের ধরন ফুল টাইম এবং নির্বাচিত কর্মীদের বাংলাদেশের যেকোনো প্রান্তে কাজ করার মানসিকতা থাকতে হবে।
নগদ লিমিটেডের এই পদে আবেদনের জন্য কোনো নির্দিষ্ট বয়সসীমা নির্ধারণ করা হয়নি। নিয়োগপ্রাপ্তদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।
আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য ও লিংক নগদের অফিসিয়াল ক্যারিয়ার পোর্টালে পাওয়া যাবে। অথবা এখানে ক্লিক করে জানা যাবে।
সূত্র: বিডিজবস ডটকম
