সোমবার, এপ্রিল ৬

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

|| রাজিবুল হাসান | নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। আজ সোমবার (৬ এপ্রিল) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো প্রসারের বিষয়ে বৈঠকে গুরুত্বারোপ করা হয়।

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা দায়িত্ব গ্রহণের পর থেকে দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করে যাচ্ছেন এবং আজকের এই সাক্ষাৎ সেই ধারাবাহিকতারই অংশ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *