
|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গাড়ামাসী-জিধুরী জোয়াদান্নেছা সুফিয়া খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৪ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সদস্য ও বেলকুচি সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ আলহাজ্ব ছাইদুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মনোযোগ সহকারে লেখাপড়া করে ভালো ফলাফল অর্জনের মাধ্যমে বিদ্যালয়, পরিবার এবং দেশের সুনাম বয়ে আনতে হবে। তিনি সকল এসএসসি পরীক্ষার্থীর সফলতা কামনা করেন এবং তাদের জন্য দোয়া করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সাবেক এমপি বিচারপতি মোজাম্মেল হকের সুযোগ্য কন্যা জেবুন্নেছা মুনমুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, সাবেক সদস্য সচিব বনি আমিন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনোয়ার চৌধুরী বাবু, আকিজ এগ্রো ফুডের প্রধান নির্বাহী কর্মকর্তা এটিএম হাবিব উল্লাহ, পূর্বানী গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুর রহিম এবাদ এবং পৌর বিএনপির সাবেক সদস্য মনোয়ার হোসেন শামীম।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
