
|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||
প্রসঙ্গ নজরুল-সঙ্গীত (প্রনস) মূলত একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। কাজী নজরুল ইসলামের প্রমিত বাণী ও সুর বিশ্বময় ছড়িয়ে দিতে ‘প্রনস’ প্রতিষ্ঠা করেন প্রয়াত দেশবরেণ্য নজরুল সংগীত শিল্পী বিপাশা গুহঠাকুরতা। দীর্ঘ দিন ধরে এর ধারাবাহিকতা অব্যাহত রেখে নজরুল বিষয়ক বিভিন্ন অনুষ্ঠানসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।

নজরুল সাহিত্যের মতো এমন মাল্টিডাইমেনশনাল সৃষ্টির ডাইভারসিটি হয়তো বিশ্ব সাহিত্যের ইতিহাসেও বিরল। তিনি বিভিন্ন পর্যায়ের গান রচনা করেছেন তার মধ্যে প্রকৃতি পর্যায়ের গান অন্যতম। রচনা করেছেন ঋতু ভিত্তিক অসংখ্য গান ও কবিতা। তারই অংশ বিশেষ ‘বসন্তের গান’।
প্রনস ও গান বন্ধুখ্যাত সর্বজন শ্রদ্ধেয় গোলাম ফারুকের পৃষ্ঠপোষকতায় ২৮ মার্চ সন্ধ্যায় ধানমন্ডি ক্লাবের ভিআইপি লাউঞ্জে জাকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় “এলো ঐ বনান্তে পাগল বসন্ত” শিরোনামে এবারের বসন্ত আয়োজন। হল ভর্তি দর্শকের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে আরো সমৃদ্ধ ও প্রাণবন্ত করে তোলে।
এবারের পর্বে নজরুলে গান পরিবেশন করেন দেশ বরেণ্য নজরুল সংগীতশিল্পী ইয়াসমিন মুশতারী, রেবেকা সুলতানা, পারভিন সুলতানা, শহীদ কবির পলাশ, মাহমুদুল হাসান, ডা: গুলজার হোসেন উজ্জ্বল, নাহিদ মোমেন, বদরুন্নেসা ডালিয়া ও নাদিয়া আরেফিন শাওন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রনসের সম্মানিত সভাপতি সংগীতশিল্পী জনাব করিম হাসান খান এবং সাধারণ সম্পাদক পারভিন সুলতানা। এছাড়াও উপস্থিত ছিলেন সুনমধন্য ও বরেণ্য ব্যক্তিবর্গ।
জনাব গোলাম ফারুকের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানটি আরো মোহনীয় হয়ে উঠে। সাস্থ্যসম্মত ডিনারের মাধ্যে দিয়ে এবারের অনুষ্ঠানের কার্যক্রম সম্পন্ন হয়।
