শনিবার, মার্চ ২৮

পাটুরিয়ায় ফেরিতে সাইলেন্স পাইপে আগুনের স্ফুলিঙ্গ: জনমনে আতঙ্ক

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জে পাটুরিয়া ফেরিতে সাইলেন্স পাইপ দিয়ে আগুনের স্ফুলিঙ্গ দেখা গেছে।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যার আগে পাটুরিয়া ৪নং ফেরি ঘাটের পন্টুনের সাথে ফেরিটি বাঁধা ছিল। এমতাবস্থায় হঠাৎ করে সাইলেন্সার পাইপ দিয়ে আগুনের স্ফুলিঙ্গ বের হলে ফেরিতে থাকা এবং আশপাশের লোকের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়। এসময় আশপাশের লোকজন এগিয়ে আসে এবং শিবালয় ফায়ার সার্ভিস গিয়ে আগুনের এ স্ফুলিঙ্গ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বিআইডব্লিউটিসির ডিজিএম আব্দুস সালাম বলেন, ফেরিতে ধুয়া বের হওয়ার যে সাইলেন্সার পাইপ রয়েছে সে পাইপে কার্বন জমা হয়। মাঝে মধ্যেই সেই কার্বন থেকে পাইপ দিয়ে আগুনের স্ফুলিঙ্গ বের হয়। ইঞ্জিন বন্ধ করে পানি দিলেই এ আগুন নিভে যায়। এতে ভয়ের কিছু নেই। তারপরও মানুষের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়। তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *