বৃহস্পতিবার, মার্চ ১২

পানছড়িতে সেনাবাহিনীর ইফতার সামগ্রী বিতরণ

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||

খাগড়াছড়ির পানছড়িতে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থ শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলা সাব-জোন এলাকার বিভিন্ন গ্রামের দরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সেনাবাহিনীর সদস্যরা সরাসরি উপকারভোগীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।

এ সময় পানছড়ি সাব-জোন কমান্ডার মেজর জায়েদ-উর রহমান অয়ন বলেন, পবিত্র রমজানের তাৎপর্যকে সামনে রেখে মানবিক দায়িত্ববোধ থেকে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনীর এ উদ্যোগ অব্যাহত থাকবে।

ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগীরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, রমজান মাসে এ সহায়তা তাদের পরিবারের জন্য অনেক উপকারে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *