বৃহস্পতিবার, মার্চ ১২

মির্জা আব্বাস অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি; দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য মির্জা আব্বাস অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করার একপর্যায়ে তিনি আকস্মিকভাবে জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে গভীর রাতে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসকদের পরামর্শে সেখানে ভর্তি করা হয়।

মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তার স্বামীর অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হঠাৎ অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। আফরোজা আব্বাস তার স্বামীর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

এদিকে প্রিয় নেতার অসুস্থতার খবর পেয়ে দলের নেতা-কর্মীরা হাসপাতালে ভিড় জমাচ্ছেন এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নিচ্ছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থা বর্তমানে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *