বুধবার, মার্চ ১১

খুলনায় ‘‘কাউন্সেলিং কর্নার’’ বিষয়ক কর্মশালায় কেসিসি প্রশাসকের বক্তৃতা

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, নগরীতে মানসিক রোগীদের চিকিৎসা ব্যবস্থা এখনও অপ্রতুল। তিনি বলেন, কিশোর-কিশোরী ও তরুণরা নানা কারণে মানসিক চাপের মুখোমুখি হন। বিশেষ করে শিক্ষা শেষ হওয়ার পর কর্মসংস্থানের অভাব ও পরিবারের চাহিদা পূরণে অক্ষমতার কারণে অনেকে হতাশাগ্রস্ত হয়ে ভিন্ন পথ অবলম্বন করেন। এই সমস্যা সমাধানে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে সচেতনতা বৃদ্ধি এবং মানসিক চিকিৎসাকে সরকারের স্বাস্থ্য নীতির সঙ্গে সমন্বয় করার প্রয়োজন রয়েছে।

প্রশাসক আজ বুধবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে ‘‘কাউন্সেলিং কর্নার বিষয়ক পরামর্শমূলক’’ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন। এই কর্মশালার আয়োজন করেন বেসরকারি সংস্থা কারিতাস, যার ‘‘আশ^াস-মানব পাচার থেকে উদ্ধার প্রাপ্ত নারী-পুরুষদের জন্য’’ প্রকল্পের আওতায় নগরের শের-এ-বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে একটি কাউন্সেলিং কর্নার স্থাপন করা হয়েছে। মূল লক্ষ্য হলো মানসিকভাবে বিপর্যস্ত মানুষ, বিশেষ করে পাচার হওয়া নারী-পুরুষদের মানসিক সুস্থতা পুনঃপ্রতিষ্ঠা করা, ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা।

২০২৫ সালের ২২ জুন উদ্বোধনের পর থেকে এ কাউন্সেলিং কর্নারে ১০৩ জন রোগীকে পরামর্শ দেওয়া হয়েছে। প্রশাসক জানান, কেসিসি সীমিত সামর্থ্য থাকা সত্ত্বেও কাউন্সেলিং কর্নার চালু রাখার চেষ্টা চালাবে এবং জাতীয় পর্যায়ে কর্মশালা আয়োজনের মাধ্যমে বিষয়টি সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে। তিনি নিজেও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই বিষয় উত্থাপন করবেন বলে জানান।

কর্মশালায় কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ। শুভেচ্ছা বক্তব্য দেন প্রকল্প পরিচালক দীপ্তা রক্ষিত, উপস্থাপনা করেন উইনরক ইন্টারন্যাশনাল-এর সিনিয়র ম্যানেজার এস কে নাজমুল ইসলাম এবং দলীয় কার্যক্রম উপস্থাপন করেন এডভোকেসী স্পেশালিস্ট মৃম্ময় মহাজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *