
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ (বিএনপি সমর্থিত প্যানেল) ১৫টি পদের মধ্যে ১৪টিতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। শুধু সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, যেখানে প্রতিদ্বন্দ্বিতা ছিল বিএনপি সমর্থিত দুই প্রার্থীর মধ্যে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক পদে ৩৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম এম শফিউল আজম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আজাদ হোসেন খান পেয়েছেন ১০৭ ভোট।
নির্বাচনে মোট ৬১০ জন ভোটারের মধ্যে ৪৫৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অর্থাৎ ১৫৫ জন আইনজীবী ভোট প্রদানে অংশ নেননি। প্রদত্ত ভোটের মধ্যে ৮টি ভোট বাতিল ঘোষণা করা হয়।
নবনির্বাচিতরা হলেন, সভাপতি এডভোকেট জসিম উদ্দিন আহম্মেদ, অ্যাডভোকেট সানজিদা রহমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক এডভোকেট এম এম শফিউল আজম, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আলিম খান (মনোয়ার ), অর্থ সম্পাদক এডভোকেট মোঃ দ্বীন ইসলাম, পাঠাগার সম্পাদক এডভোকেট মোঃ ফরহাদ খান, ক্রিড়া সম্পাদক এডভোকেট মোঃ সাইদুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট সোহেলি আজাদ, হিসাব নিরীক্ষক অ্যাডভোকেট মোঃ সোহেল খান, হিসাব নিরীক্ষক অ্যাডভোকেট মোঃ আব্দুল মালেক, কার্যকরী পরিষদের সদস্য এডভোকেট দেওয়ান হাবিবুর রহমান, এডভোকেট মোহাম্মদ সাত্তার উদ্দিন, অ্যাডভোকেট মোহাম্মদ শহিদুল্লাহ, এডভোকেট মোঃ আলহাজ মিয়া ও অ্যাডভোকেট মোহাম্মদ কাওসার হোসেন।
উল্লেখ্য, গত বছর এ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্যানেলের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। তবে এ বছর জামায়াতে ইসলামী কোনো প্যানেল না দেওয়ায় অধিকাংশ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন বিএনপি সমর্থিত প্রার্থীরা। ফলে সমিতির ১৫টি পদের সবকটিতেই জয় পায় জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের প্যানেল।
ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
