শুক্রবার, ফেব্রুয়ারি ২৭

ইবিতে খেলাফত ছাত্র মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

|| ইবি প্রতিনিধি ||

ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ইবি শাখা। ছাত্র সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক ঐক্য ও সম্প্রীতি বজায় ও অভ্যুত্থান-পরবর্তী স্বাধীন বাংলাদেশকে যেকোনো অপশক্তি ও অস্থিতিশীলতা থেকে রক্ষার বার্তা দিতে এ আয়োজন করেন তারা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

খেলাফত ছাত্র মজলিস ইবি শাখার সভাপতি সাদেক আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল আজিজ এবং প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শাহরিয়ার আলম।

এছাড়া ইবি সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিটি ও প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, ইবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি এবং ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখার সাধারণ সম্পাদক নিয়ামতুল্লাহ ফায়সালসহ বিভিন্ন ছাত্র সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ও কেন্দ্রীয় সভাপতি আব্দুল আজিজ বলেন, “যে ইয়ং জেনারেশন যারা তাদের সময়ের সবথেকে বড় স্বৈরাচারের বিরুদ্ধে তারা সত্যকে সত্য বলেছে, মিথ্যার সাথে কোনো আপস না করে তারা বাতিলদের সামনে বুক টান করে দাঁড়িয়েছে এবং অন্যায়ের প্রতিবাদ করেছে। আল্লাহ তাআলা তাদেরই প্রশংসা করেছেন আসহাবে কাহাফের তরুণদের। এই আয়াত থেকে আমাদের শিক্ষণীয় হচ্ছে যে, আজকের শিক্ষাঙ্গনের যারা তরুণ রয়েছে, তারাও সময়ের সবথেকে বড় কোনো স্বৈরাচার যখনই জেকে বসবে, যখনই আবারো নতুন করে তাদের স্বৈরাচারী কায়দায় নির্যাতন শুরু করবে, তখনই এ দেশের ছাত্র জনতা বিশেষ করে এই শিক্ষাঙ্গনের তরুণরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের তরুণরা তারা সেই অন্যায়ের বিরুদ্ধে বুক টান করে দাঁড়াবে ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, এসময় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ২০২৬ সেশনের ইবি শাখার আংশিক কমিটির ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *