বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫

রানা’র বিজয় নিশ্চিত করতে হাট-বাজারে প্রচারণায় ছাত্রদল নেতা টুকু

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানা’র বিজয় নিশ্চিত করতে মাঠ চষে বেড়াচ্ছেন নাগেশ্বরী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রোকনুজ্জামান টুকু। তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন গ্রাম, হাট-বাজার ও জনবহুল এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

দলীয় সূত্রে জানা যায়, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রোকনুজ্জামান টুকু প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত নাগেশ্বরী উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজার, চায়ের দোকান, জনসমাগমস্থল ও গ্রামীণ জনপদে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। তিনি বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানা’র পক্ষে ভোট প্রার্থনা করছেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানাচ্ছেন।

প্রচারণাকালে রোকনুজ্জামান টুকু বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি কাজ করছে। আলহাজ্ব সাইফুর রহমান রানা একজন পরীক্ষিত ও জনপ্রিয় নেতা। তাকে বিজয়ী করতে ছাত্রদলসহ দলের সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছে।”

তিনি আরও বলেন, নাগেশ্বরী-ভূরুঙ্গামারী এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপি প্রার্থীকে বিজয়ী করার বিকল্প নেই। এ সময় তিনি তরুণ ভোটারদের নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

প্রচারণা কার্যক্রমে উপজেলা ছাত্রদল ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা লিফলেট বিতরণ, পথসভা ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচনী প্রচারণা ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা মাঠে সক্রিয় থাকায় নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে আগ্রহ বাড়ছে।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-১ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *