Thursday, October 15

“দক্ষিণা বায়ু”_কবিতা

দক্ষিণা হাওয়ায়,
শস্য শ্যামলায়
হাওয়ায় দোলে মাথা
কচি সবুজের পাতা।

ধইনচার ফুলে
কিশোরীর চুলে
টেনে তোলে কলমির ডগা
নীরবে দাঁড়ানো বগা।

দক্ষিণা হাওয়ায়
গোধূলির ছায়ায়
বলাকা ফিরে নীড়ে
অনেক পাখির ভীড়ে।

দক্ষিণা হাওয়ায়
দাদুর চশমার ছোঁয়ায়
বলে কেচ্ছা পড়ে বই
শিশুর দল করে হৈ চৈ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *