রবিবার, এপ্রিল ৫

১০ লাখ ফলোয়ার হওয়ার পরই গায়েব কুড়িগ্রামের ভাইরাল তাজুর ফেসবুক পেজ

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

আকাশচুম্বী জনপ্রিয়তা আর জনগনের ভালোবাসায় সিক্ত কুড়িগ্রামের আলোচিত ব্যক্তিত্ব তাইজুল ইসলাম তাজু (তাজু ভাই ২.০)-এর ফেসবুক পেজটি হঠাৎ করেই রহস্যজনকভাবে গায়েব হয়ে গেছে। মাত্র ৭ দিনে ১০ লাখ (১ মিলিয়ন) ফলোয়ারের মাইলফলক স্পর্শ করার পরপরই আজ পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে সমালোচনার ঝড়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরলতা ও ভিন্নধর্মী কর্মকাণ্ডের মাধ্যমে দেশজুড়ে ভাইরাল হওয়া তাজুর পেজটিতে গত কয়েকদিনে দর্শক সমাগম ছিল চোখে পড়ার মতো। গত সাত দিনের অ্যানালিটিক্স অনুযায়ী, তার পেজটির রিচ এবং এনগেজমেন্ট কয়েক গুণ বৃদ্ধি পেয়েছিল। কিন্তু সাফল্য উদযাপনের আগেই কে বা কারা পেজটি সরিয়ে ফেলেছে অথবা হ্যাক করেছে বলে ধারণা করা হচ্ছে।

ফেসবুক ক্রিয়েটর এবং নেটিজেনদের একাংশ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলছেন, অন্যের সাফল্যে ঈর্ষান্বিত হয়েই কোনো একটি চক্র এই কাজ করেছে। বিশেষ করে একজন সাধারণ মানুষ যখন জনগনের ভালোবাসায় এগিয়ে যাচ্ছিলেন, তখন এভাবে প্রতিবন্ধকতা তৈরি করা অত্যন্ত দুঃখজনক। এই ঘটনার দায় ফেসবুকের কনটেন্ট ক্রিয়েটর কমিউনিটি বা সাইবার নিরাপত্তার অভাবের ওপরও অনেকটা বর্তায় বলে অনেকে মনে করছেন।

ভাইরাল তাজুর সমর্থকরা আশা করছেন, দ্রুতই পেজটি উদ্ধার করা সম্ভব হবে এবং তিনি আবারও তার কর্মকাণ্ডের মাধ্যমে সবার মাঝে ফিরে আসবেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত পেজটি উদ্ধারের বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *