
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আলতাফ হোসেনের বিরুদ্ধে মব সৃষ্টি করে দৈনিক এশিয়া বাণী ও মুসলিম টাইমসের হরিরামপুর উপজেলার নারী সাংবাদিক তাজরিন আক্তার মুন্নীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই নারী সাংবাদিক উপজেলার কর্মকারকান্দি বয়ড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা মৃত আব্দুস ছোবহানের মেয়ে।২৪ মার্চ (সেমবার) রাতে হরিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন ওই নারী সাংবাদিক।অভিযোগ সূত্রে জানা যায়, উপজলোর পাটগ্রাম অনাথবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের “অনাথ বন্ধু স্কুল উৎসব-২০২৬” উপলক্ষে রাত ৯টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের সংবাদ সংগ্রহের কাজে ভিডিও করতে গেলে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো আলতাফ হোসেনসহ অজ্ঞাত আরও ৪/৫জন তাকে ঘিরে ধরে এবং ভিডিও করতে বাঁধা দেন। সাংবাদিক পরিচয় পেয়েও তাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং মব সৃষ্টি করে লাঞ্ছিত করে। বিভিন্নভাবে তাকে হুমকি ধামকি দেয়। এক পর্যায়ে কোনো রকমে ভুক্তভোগী ওই নারী ঘটনাস্থল থেকে চলে আসে এবং থানায় ডায়রি করেন।
