
|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিনিধি | বিনোদন ডেস্ক ||
২৯ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) দেশ বরেণ্য সংগীত ব্যক্তিত্বের শুভেচ্ছা বাণী ও সুরের মূর্ছনায় সোনার তরী পাল উড়ালো ২০০০তম পর্বের। আবৃত্তি শিল্পী ও নট্যজন ড. অমিতাভ কাঞ্চিলালের প্রানবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত হলো সোনার তরী’র ১৯০০তম পর্ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য সংগীতশিল্পী বৃন্দ।
সোনার তরী একটি শুদ্ধ সংস্কৃতি চর্চা কেন্দ্র। ২০০৮ সালে প্রয়াত লোক সঙ্গীত শিল্পী এবং স্বাধীন বাংলা বেতারের কন্ঠযোদ্ধা বিপুল ভট্টাচার্য এর উদ্বোধনের মাধ্যমে সোনার তরীর পথ চলা শুরু হয়। সোনার তরীর কর্ণধার বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী ও সংস্কৃতজন অসীম বাইনের পরিচালনায় সোনার তরী এগিয়ে চলছে। করোনাকালীণ স্থবিরতায় সোনার তরী শুরু করে অনলাইন ভিত্তিক সঙ্গীতানুষ্ঠান ‘ফেইসবুক লাইভ’। গতানুগতিক ধারার বাইরে গিয়ে সোনার তরী সঙ্গীতের প্রায় প্রতিটি ধারা নিয়ে শুরু থেকেই সপ্তাহব্যাপী আয়োজন করে আসছে।
নজরুল সঙ্গীত, রবীন্দ্র সঙ্গীত , পঞ্চকবির গান, লোক সঙ্গীত, আধুনিক গান, ভাব ও ভক্তি সঙ্গীত, রাগ ও রাগাশ্রয়ী গানের সপ্তাহব্যাপী আয়োজন ছাড়াও কিংবদন্তি শিল্পীদের জন্ম ও মৃত্যু দিবসকে স্মরণ করেও বিশেষ আয়োজন করে আসছে। শুধু দেশের প্রথিতযশা শিল্পীরাই নয়,দেশের বাইরে থেকেও অনেকে যুক্ত হয়েছেন সোনার তরী’র সাথে।যুক্ত হয়েছেন দেশের প্রত্যন্ত অঞ্চলের গুনী শিল্পীরাও।সোনার তরী সবসময় শিল্পীদের যোগ্যতার মূল্যায়ন করে ইতিমধ্যে সবার নজর কেড়েছে।
২৮ আগস্ট ২০২০, সোনার তরীর ফেইসবুক লাইভের যাত্রা শুরু হয়।বরেণ্য রবীন্দ্র সঙ্গীত শিল্পী তপন মাহমুদের হাত ধরে শুরু হয় সোনার তরীর ফেইসবুক লাইভের প্রথম পর্ব।ছিলেন আরও একজন বরেণ্য সঙ্গীত শিল্পী সঞ্জয় রায়ও।
পরবর্তীতে শুরু হয় সোনার তরীর নানা আয়োজন বিভিন্ন আয়োজনে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কবি পৌত্রী খিলখিল কাজী, সুজিত মুস্তাফা, সালাউদ্দিন আহমেদ, সুমন চৌধুরী, রাহাত আরা গীতি, রওশন আরা সোমা, বিজন চন্দ্র মিস্ত্রী,মানস কুমার দাস এবং শহীদ কবির পলাশ।
এরপর একে একে সপ্তাহব্যাপী বিভিন্ন আয়োজনে যুক্ত হন তিমির নন্দী, ফকির আলমগীর, মামুন জাহিদ, অনিরুদ্ধ সেনগুপ্ত, অর্জুন বিশ্বাস, নারায়ণ চন্দ্র শীল, বিমান চন্দ্র বিশ্বাস, গোলাম হায়দার, শিমু দে, তানজীনা তমা, অবিনাশ বাউল, শেখ হেমায়েত, অনিমা বাইন(গোপালগঞ্জ), শুভময় সেন(কলকাতা), তানিয়া পাল(কলকাতা), পূজন দাস, মনজুরুল ইসলাম খান, চ্যানেল আই সেরা কন্ঠ নূজহাত সাবিহা পুস্পিতা, প্রত্যয় বড়ুয়া অভি (চট্টগ্রাম), আলমগীর পারভেজ, তাপস দত্ত, স্বপন দত্ত, কাবেরী কর(ভারত), সব্যসাচী সরখেল(ভারত), ড.নাশিদ কামাল, ইয়াসমিন মুশতারী, শাহীন সামাদ, ড. ইখতিয়ার ওমর, নাদিরা ওমর, ড. মমতাজ মমতা, সালাইদ্দিন আহমেদ সহ আরো অনেকে।
সোনার তরী’র প্রতিটি বিশেষ আয়োজন সঞ্চালনা করেন দুই বাংলার নন্দিত বাচিক শিল্পী অধ্যাপক ড. অমিতাভ কাঞ্জিলাল।
সোনার তরী’র ফেইসবুক লাইভটি প্রতিদিনের আয়োজন।সংস্কৃতজন অসীম বাইন এবং বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী বর্ণালী সরকারের পরিচালনায় প্রতিদিন রাত ৯টা থেকে শুরু হয়ে শেষ হয় রাত ১০:৩০ টায়।অসংখ্য শ্রোতা সোনার তরী’র আয়োজনের সাথে প্রতিদিন যুক্ত হয়ে আয়োজনটি স্বার্থক করে তোলে।শুদ্ধ সংস্কৃতিকে লালন করে তা বিশ্বময় ছড়িয়ে দিতে এবং প্রতিথযশা শিল্পীদের পাশাপাশি প্রতিশ্রুতিশীল এবং নবীন শিল্পীদের একীভূত করার প্রয়াসেই সোনার তরী এগিয়ে যাচ্ছে।
