সোমবার, ফেব্রুয়ারি ২৩

সিরাজগঞ্জের যমুনা সেতু এলাকা থেকে ৩ কোটি টাকার মাদকসহ কারবারি আটক

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকা মূল্যের হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করছে র‍্যাব-১২ সদস্যরা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত ইসমাইল হোসেন (৩০) নামের মাদক কারবারি দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার মাটিকুড়া গ্রামের মৃত ইব্রাহীম হোসেনের ছেলে।

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিফ্রিং-এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১২ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ আহসান হাবিব। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার রাতে র‍্যাব ১২ এর আভিযানিক দল যমুনা সেতুর টোল প্লাজা এলাকায় একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইন (যার আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা)সহ ইসমাইল হোসেন নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। মাদক কারবারিতে ব্যবহৃত ১টি মোবাইল ফোন এবং ১টি ট্রাক জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত মাদক কারবারি ইসমাইল হোসেনের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *