বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯

সাটুরিয়ায় দুই ইট ভাটার মালিকদের অর্থদণ্ড

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জের সাটুরিয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই ইটভাটার মালিককে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার বালিয়াটি ইউনিয়নের তুহিন ও আমজাদ ব্রিকস নামক দুইটি ইটভাটায় এই অভিযান পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৮ (৩) ধারা লঙ্গনের দায়ে তুহিন ব্রিকসের মালিককে ৫০ হাজার ও আমজাদ ব্রিকসের মালিকলে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এ বিষয়ে সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা বলেন, ওই অভিযুক্ত দুই ইটভাটার মালিকদের প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *