
|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||
পবিত্র ঈদুল ফিতরের রেশ কাটতে না কাটতেই বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বেলকুচি পৌরসভার ৭নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তরুণ সমাজসেবক এবং মুকুন্দগাঁতী মানবকল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমিন মাস্টার।
রবিবার (১২ এপ্রিল) এক শুভেচ্ছা বার্তায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী (বি.এ অনার্স, এম.এ) বলেন, বাংলা নববর্ষ আমাদের জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। জীর্ণ পুরাতনকে পেছনে ফেলে নতুনের আহ্বানে জেগে ওঠার দিন পহেলা বৈশাখ। আমি আশা করি, নতুন এই বছরটি বেলকুচি পৌরসভার ৭নং ওয়ার্ডবাসীর জীবনে অনাবিল সুখ, শান্তি ও অফুরন্ত সমৃদ্ধি বয়ে আনবে।
শুভেচ্ছা বার্তায় আল-আমিন মাস্টার আরও উল্লেখ করেন, উৎসবের আনন্দ তখনই পূর্ণতা পায় যখন সমাজের সকল স্তরের মানুষ তাতে সমানভাবে অংশ নিতে পারে। তাই নতুন বছরেও হিংসা-বিদ্বেষ ভুলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে মিলে পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুন্দর ও শান্তিময় সমাজ গড়ার আহ্বান জানান তিনি।
পৌরসভার ৭নং ওয়ার্ডবাসীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে তিনি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং মুকুন্দগাঁতী মানবকল্যাণ সংস্থার মাধ্যমে আগামীতেও আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
সবশেষে তিনি সকলকে সপরিবারে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপনের আহ্বান জানিয়ে বলেন, ‘শুভ নববর্ষ; নতুন বছর সবার জীবনে মঙ্গল বয়ে আনুক।’
