
|| ক্যারিয়ার ডেস্ক ||
দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী র্যানকন হোল্ডিং লিমিটেড তাদের অঙ্গপ্রতিষ্ঠান র্যানকন মোটরবাইকস লিমিটেডের (সুজুকি) জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ডেপুটি ম্যানেজার’ অথবা ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার – ডিলার ডেভেলপমেন্ট’ পদে দক্ষ ও অভিজ্ঞ পেশাদার খুঁজছে। ঢাকার বিজয় সরণি সংলগ্ন প্রধান কার্যালয়ে এই নিয়োগ প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ থেকে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, বিশেষ করে অটোমোবাইল, ইলেকট্রনিক্স, এফএমসিজি, রিয়েল এস্টেট বা টেলিকমিউনিকেশন খাতে অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।
নিযুক্ত ব্যক্তিরা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আকর্ষণীয় বেতন (আলোচনা সাপেক্ষে), মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও বিমা সুবিধা পাবেন। এছাড়া বছরে দুটি উৎসব বোনাস (মোট বেতনের ৭৫ শতাংশ) এবং বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ রয়েছে। সপ্তাহে দুই দিন ছুটির পাশাপাশি কর্মস্থলের পরিবেশ সম্পূর্ণ অফিসভিত্তিক।
যোগ্য ও আগ্রহী প্রার্থীদের আগামী ৭ মে ২০২৬ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম
