বুধবার, এপ্রিল ১

রবিবার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

আগামী রবিবার থেকে সারাদেশে হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। প্রাথমিকভাবে দেশের অধিক সংক্রমণপ্রবণ উপজেলাগুলোতে ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে।

আজ বুধবার (০১ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে প্রয়োজনীয় টিকা ও সিরিঞ্জ সংগ্রহ করে সারাদেশে পাঠিয়ে দেওয়া হবে। এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও জানান, আপৎকালীন ব্যবস্থা হিসেবে ভ্যাকসিন ব্যবস্থাপনার বৈশ্বিক জোট ‘গ্যাভি’ (GAVI) থেকে ২১ দশমিক ৯ মিলিয়ন ডোজ হামের টিকা ধার হিসেবে নিচ্ছে সরকার, যা পরবর্তী সময়ে সমন্বয় করা হবে। বর্তমানে হাম পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত ভেন্টিলেটর এবং হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক শয্যা প্রস্তুত রাখা হয়েছে বলে তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *