বৃহস্পতিবার, মার্চ ১৯

বেলকুচিতে মানবকল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

|| মো. আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||

সিরাজগঞ্জের বেলকুচিতে মুকুন্দগাঁতী উত্তর পাড়া মানবকল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকালে মুকুন্দগাঁতী উত্তর পাড়া দারুস সালাম জামে মসজিদে স্থানীয় সুধীজন ও সংস্থার সদস্যদের উপস্থিতিতে এই আয়োজন সম্পন্ন হয়।

সংস্থার সভাপতি মো. ওমর ফারুকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা ও মসজিদ কমিটির সভাপতি মো. হোসেন আলী প্রামাণিক এবং সংস্থার সহ-সভাপতি মো. রাকিব হাসান রবিন। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা ও মসজিদ কমিটির সেক্রেটারি মো. হারুন অর রশিদ, আবু হাসান, হাজি আব্দুল কাদের, মো. সাইফুল ইসলামসহ সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা সামাজিক দায়বদ্ধতা ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে আর্তমানবতার সেবায় সংস্থার কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও বক্তারা সংস্থার সহ-সভাপতি রাকিব হাসান রবিনের মরহুম পিতা-মাতা ও সদস্য মেহেদি হাসানের সদ্য প্রয়াত পিতার রুহের মাগফিরাত কামনা করেন। ইফতারের পূর্বে মহল্লাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. আমানুল্লাহ। পরে উপস্থিত সকলে একত্রে ইফতারে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *