শনিবার, মার্চ ৭

মির্জগঞ্জে যুব সমাজের উদ্যোগে কুরআন খতম, দোয়া ও গণ ইফতার অনুষ্ঠিত

|| মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার অন্তর্গত ৩ নং আমড়াগাছিয়া ইউনিয়নের মহিষকাটা বাজারে স্থানীয় যুব সমাজের উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী কুরআন খতম, দোয়া ও গণ ইফতারের আয়োজন করা হয়েছে।

আজ শনিবার (৭ মার্চ) স্থানীয় মহিষকাটা বাজারের কিছু তরুণ যুবক একত্রিত হয়ে এক ব্যতিক্রমধর্মী দোয়া ও গণ ইফতারের আয়োজন করেন।

দোয়া ও গণ ইফতারে প্রায় ২ হাজার লোক এক সাথে ইফতার করেন। ইফতারের আগ মুহূর্তে সবার জন্য দোয়া করা হয়। দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।

দোয়ায় উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি’র) সভাপতি জনাব শাহাবুদ্দিন নান্নু, সিনিয়র সহ-সভাপতি আহসানুল্লাহ পিন্টু সিকদার। আরও উপস্থিত ছিলেন এইচ এম শামীম,খান মোঃ শাহজাদা, মোঃ রফিকুল ইসলাম, মোঃ সোহরাব মুসুল্লী, মোঃ মিজানুর রহমান খানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

ইফতারে ভুনা খিচুড়ি, শরবত ও খেজুরের ব্যবস্থা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *