বুধবার, মার্চ ১১

মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ১১ মার্চ শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচ আর ডি সম্পাদক শরীফ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জিএস মাজহারুল ইসলাম, সাবেক মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মনিরুজ্জামান, জেলা সেক্রেটারি মহাবুবুল ইসলাম, মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মোশারফ হোসেনসহ থানা বিভিন্ন পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা ১১ মার্চ শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণে ইসলামী আদর্শে সমাজ গঠনের আহ্বান জানান। আলোচনা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান আত্মসংযম, সহমর্মিতা ও নৈতিকতার শিক্ষা দেয়। এ সময় তারা ইসলামের আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ছাত্র সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।

আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *