
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জ ডেভেলপার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। সংগঠনের এক সভায় সর্বসম্মতিক্রমে নতুন এই কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাসুদুল কামরুল হক মাসুদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইঞ্জিনিয়ার মুহাম্মদ জাকির হোসেন। সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুস সালাম বাদল।
এছাড়া সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার আবুল হোসেন বিশ্বাস রাজা, কাজী জিয়া উদ্দিন আহমেদ সবুজ, রফিকুল ইসলাম খান ও এ.বি.এম. কামরুদ্দিন রেজা।
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন কামরুদ্দিন আহমেদ জাকির, ইসহাক মোল্লা, আবু তৈয়ব মো. জাফর ও তাসলিম হৃদয়। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আওলাদ হোসেন ও শরিফুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক হয়েছেন গোলাম সরোয়ার ডিটিএ এবং কোষাধ্যক্ষ হয়েছেন সৈয়দ ইমাম মেহেদী মহেল।
এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে ফজলুল হক, মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে বিপু রহমান দায়িত্ব পেয়েছেন। কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দেলোয়ার হোসেন, মঞ্জুরুল হক চন্দন, গোপাল চন্দ্র দেবনাথ ও এম. এ. রউফ।
সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের উন্নয়ন, সদস্যদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা এবং সামাজিক ও পেশাগত কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, সংগঠনের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া সাঈদকে উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া কিছু পদে আংশিক পরিবর্তন এনে অন্যান্য পদ অপরিবর্তিত রেখে কমিটি পুনর্গঠন করা হয়েছে।
