বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫

মানিকগঞ্জ জেলা প্রশাসকের সাথে ওএমআরইউ নেতৃবৃন্দের সাক্ষাৎ

|| ​সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জ জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কার্যনির্বাহী কমিটির দায়িত্বশীলদের নামের তালিকা প্রদান করেছেন অনলাইন এন্ড মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (ওএমআরইউ)-এর নেতৃবৃন্দ। কমিটির সভাপতি এ এস এম সাইফুল্লাহ ও সাধারণ সম্পাদক শাহীন তারেক জেলা প্রশাসকের নিকট এই তালিকা হস্তান্তর করেন।

​এর আগে গত ২৭ জানুয়ারি মানিকগঞ্জ জেলা অনলাইন এন্ড মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (ওএমআরইউ)-এর কার্যনির্বাহী কমিটির ঘোষণা করা হয়।

​সাক্ষাতকালে ত্রয়দশ নির্বাচনে সাংবাদিক ফোরামের জেলা প্রতিনিধি ও থানা প্রতিনিধিদের নির্বাচন পর্যবেক্ষণে নিয়োগের জন্য অনলাইন মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটের প্যাডে আনুষ্ঠানিক আবেদন জানানো হয়। সম্মানিত জেলা প্রশাসক সংগঠনের কমিটির লিস্ট জমা নিয়েছেন এবং পর্যবেক্ষণ দেওয়ার বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *