রবিবার, মার্চ ১

মানিকগঞ্জ জেলা আইন-শৃঙ্খলার মিটিংয়ে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জে জেলা আইন-শৃঙ্খলার মিটিংয়ে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) মানিকগঞ্জ জেলা প্রশাসক যুগ্ন সচিব ডক্টর মনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে মিটিংয়ের সিদ্ধান্ত মোতাবেক মাদকের বিরুদ্ধে এই যুদ্ধ ঘোষণা করা হয়। সভাটি পরিচালনা করেন এডিএম মোঃ নাজমুল হাসান খান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, সেনাবাহিনীর ক্যাপ্টেন শাকিব, জামায়াতে ইসলামীর ঢাকা উত্তরাঞ্চলের টিম সদস্য মানিকগঞ্জ ৩ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোঃ দেলোয়ার হোসেন, জেলা বিএনপি আহবায়ক আফরোজা খানম রিতা। আরো উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন বিভাগের শীর্ষ কর্মকর্তাগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জেলা প্রশাসক বলেন, মানিকগঞ্জের প্রত্যেকটি অঞ্চলে মাদকদ্রব্য এত ছড়িয়ে গেছে যা কল্পনার বাহিরে। যেকোনো মূল্যে মাদকদ্রব্য থেকে আমাদের যুব সমাজকে মুক্ত করতে হবে। সবাই সচেতন থাকবেন আপনাদের সহযোগিতা নিয়ে মানিকগঞ্জকে মাদকমুক্ত করবো। মাদকের জন্য মানিকগঞ্জে জিরো ট্রলারেন্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *