মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭

মানিকগঞ্জে ৬০ পিছ ইয়াবাসহ মাদক কারবারি ও তার সহযোগী আটক

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জের হরিরামপুরে ৬০ পিছ ইয়াবাসহ মাদক কারবারি ও তার সহযোগীকে আটক করেছে হরিরামপুর থানা পুলিশ।

১৬ ফেব্রুয়ারি (সোমবার) রাতে উপজেলার আজিমনগর ইউনিয়নের হাতিঘাটা খেয়াঘাট থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, আজিমনগর ইউনিয়নের হাতিঘাটা গ্রামের আব্দুল মালেকের ছেলে মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন (৩০) তার সহযোগী একই ইউনিয়নের বসন্তপুর আদর্শ গ্রামের মজিবুর রহমান (৩২)।

বিষয়টি নিশ্চিত করেন হরিরামপুর থানার ওসি মোহাম্মদ আফজাল হোসাইন।

এ বিষয়ে হরিরামপুর থানায় একটি মামলা রুজু হয়েছে। মামলা নাম্বার ৪(০২)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *