বুধবার, মার্চ ১৮

মানিকগঞ্জে ৩১ হাফেজকে সংবর্ধনা দিল কাফাটিয়া সমাজ কল্যাণ পরিষদ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জে পবিত্র কোরআনে হিফজ সম্পন্ন করা ৩১ জন হাফেজকে সংবর্ধনা দিয়েছে কাফাটিয়া সমাজ কল্যাণ পরিষদ। এ উপলক্ষে আয়োজিত হয় ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান।

মঙ্গলবার (১৭ মার্চ) মানিকগঞ্জের কাফাটিয়া ঈদগাহ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ জাহিদুর রহমান।

প্রধান অতিথি মোহাম্মদ জাহিদুর রহমান বলেন,
“হাফেজরা জাতির গর্ব। কোরআনের আলোয় আলোকিত এই প্রজন্মই আগামী দিনের নৈতিক ও আদর্শ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের একপর্যায়ে সংবর্ধিত ৩১ জন হাফেজের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত অভিভাবক ও স্বজনদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাফাটিয়া ঈদগাহ মসজিদের সভাপতি অধ্যাপক আব্দুস সাত্তার।

পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি হয়। পুরো আয়োজনটি ছিল সুশৃঙ্খল, সৌহার্দ্যপূর্ণ ও ধর্মীয় আবহে ভরপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *