রবিবার, ফেব্রুয়ারি ১

মানিকগঞ্জে লিগ্যাল এইড অধ্যাদেশ ২০২৫-এর মাঠ পর্যায়ে প্রয়োগ বিষয়ে সেমিনার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

“দ্বন্দ্বে কোনো আনন্দ নেই, আপোষ করো ভাই—লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নেই”—এই প্রতিপাদ্যে মানিকগঞ্জে লিগ্যাল এইড অধ্যাদেশ ২০২৫-এর মাঠ পর্যায়ে প্রয়োগ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এস কে এম তোফায়েল হাসান। এতে বিচার প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিকসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি অংশীজনরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক মারুফ আহমেদ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আল আসাদ মো. মাহমুদুল ইসলাম এবং লিগ্যাল এইড অফিসের বিচারক দুরাকসা জাহান প্রিয়ংকা।

বক্তারা লিগ্যাল এইডের গুরুত্ব তুলে ধরে মামলা-মোকদ্দমার পরিবর্তে আপোষ ও মীমাংসার মাধ্যমে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *