বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫

মানিকগঞ্জে যৌথবাহিনীর অভিযানে বিদেশী রিভলবারসহ দেশীয় অস্ত্র ও ককটেল বোমা উদ্ধার

|| সেলিম মোললা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জে যৌথবাহিনীর অভিযানে একটি রিভলবার, পাঁচটি ককটেল বোমা, বেশ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র এবং একটি বৈদ্যুতিক সংযোগযুক্ত বোমা উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ব্রিজ সংলগ্ন একটি পরিত্যক্ত স্থানে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ১১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওয়াসিম আকরাম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার মহর আলী এবং অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মামুন।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক কারা এবং কী উদ্দেশ্যে সেখানে রেখেছিল সে বিষয়ে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *