বুধবার, ফেব্রুয়ারি ১১

মানিকগঞ্জে নিশ্চিদ্র নিরাপত্তা: কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে পুলিশ ও আনসার সদস্যদের

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মানিকগঞ্জ জেলার প্রতিটি ভোটকেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাঠানো শুরু হয়েছে। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকেই মানিকগঞ্জ জেলা প্রশাসনের তদারকিতে পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যদের প্রয়োজনীয় সরঞ্জামসহ গাড়িবহযোগ স্ব-স্ব কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচন উপলক্ষে পুরো মানিকগঞ্জ জেলায় ৯ হাজার ৬০০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকছেন। এর মধ্যে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরাই মাঠ পর্যায়ে মূল ভূমিকা পালন করবেন। এছাড়া যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় এবং আইনশৃঙ্খলা রক্ষায় জেলাজুড়ে ৫৮টি মোবাইল টিম এবং ১৫টি স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক তৎপর থাকবে।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে মানিকগঞ্জের প্রতিটি কেন্দ্রে ‘নিচ্ছিদ্র নিরাপত্তা’ বলয় গড়ে তোলা হয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, তা নিশ্চিত করতে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি (বিজিবি) এর সমন্বিত টহল দলগুলো জেলার প্রতিটি অলিগলি ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে কড়া নজরদারি চালিয়ে যাচ্ছে।

প্রশাসন কর্মকর্তারা জানিয়েছেন, ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কড়া নজরদারির মাধ্যমে জেলাকে একটি নিরাপদ নির্বাচনি জোনে পরিণত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *