বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯

মানিকগঞ্জে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা; দগ্ধ একই পরিবারের ৪ জন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা এলাকায় এক হৃদয়বিদারক ঘটনায় আগুনে দগ্ধ হয়েছেন একই পরিবারের চার সদস্য। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ঘটে এই মর্মান্তিক ঘটনা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের এক যুবক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তিনি একটি প্রাইভেটকার কিনে দেওয়ার জন্য বাবার কাছে চাপ দেন, যাতে সেটি ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করতে পারেন। পরিবার রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

মুহূর্তেই আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ে। ছেলেকে বাঁচাতে ছুটে আসেন বাবা-মা ও ভাই। আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে তারাও দগ্ধ হন।

দগ্ধরা হলেন—
▪️ শামসুল বিশ্বাস (৬৫)
▪️ মাফিয়াড়া বেগম (৫৫)
▪️ জনি বিশ্বাস (২৫)
▪️ মাসুম বিশ্বাস (৩৫)

প্রথমে তাদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

এ ঘটনায় পুরো এলাকায় শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *