মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪

‎মানিকগঞ্জের হরিরামপুরে ১৫পিছ ইয়াবাসহ দুই মাদক‎কারবারি আটক‎‎

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

‎মানিকগঞ্জের হরিরামপুরে ১৫পিছ ইয়াবাসহ দুই মাদক ‎কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত হলেন, উপজেলার গালা ইউনিয়নের মহাপুরা গ্রামের মোঃ আইয়ুব আলীর ছেলে মেহেদী হাসান লাভলু (২৫) ও কালই গ্রামের মোঃ সাঈদ সরকারের ছেলে মোঃ লাইছ।

সোমবার (‎২৩ ফেব্রুয়ারি) বিকেলে মহাপুরা মেহেদী হাসান লাভলুর বাড়ি থেকে এ দুজনকে  গ্রেফতার করা হয়।

‎বিষয়টি নিশ্চিত করেন হরিরামপুর থানার এসআই এমদাদুল হক।

‎এই বিষয়ে ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮,  ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রজু করা হয়েছে। মামলা নং- ০৯/১২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *