শুক্রবার, মার্চ ২৭

মানিকগগঞ্জে নদীতে গলা কাঁটা লাশ উদ্ধার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জের নবগ্রাম ইউনিয়ন পাছ বারইল বটতলা কালী গঙ্গা নদীর মধ্যে এক যুবকের লাশ পাওয়া যায়। বুধবার (২৫ মার্চ) বিকাল ৪ টার দিকে এলাকার একজন হাত দিয়ে মাছ ধরতে গেলে লাশটি হাতে পরে। সাথে সাথে মানিকগঞ্জ সদর থানা পুলিশকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশের একটি টিম।

সরেজমিনে গিয়ে জানা যায়, লাশটি গলা থেকে মাথা আলাদা করা হয়েছে এবং বুক থেকে পেট ফাঁড়ি দিয়ে নারীভুঁড়ি বের করা, মাথাটা এখনও খুঁজে পাওয়া যায়নি।

লাশটির পরিচয়ের জন্য মানিকগঞ্জ পিবিআই পুলিশের একটি টিম ফিঙ্গার নিচ্ছে। এ দিকে ঘিওর উপজেলা বানিয়াজুড়ি থেকে রফিক নামে একজন দুইদিন আগে নিখোঁজ ছিল। লোকটি অটো রিক্সাসহ নিখোঁজ ছিল। নদীতে লাশ পাওয়ার খবর শুনে তার স্ত্রী ও বোন এসে লাশ সনাক্ত করে। পুলিশ লাশ ময়না তদন্ত জন্য মানিকগঞ্জ মর্গে পাঠিয়ে দেন। এ বিষয়ে পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *