বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯

মানবজাতির মুক্তির জন‍্য রমজান একটি বরকতময় মাস –সৈয়দ আব্দুল হাই

|| নিজস্ব প্রতিবেদক ||

লিডিং ইউনিভার্সিটির ইসলামিক কালচারাল ফোরামের আয়োজনে রমজানের প্রস্তুতি বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গ‍্যালারী-১ এ অনুষ্ঠিত আলোচনায় সভাপতি হিসেবে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন এবং মূখ্য আলোচক হিসেবে কুদরত উল্লাহ জামে মসজিদ সিলেটের খতিব সায়িদ বিন নুরুজ্জামান মাদানী উপস্থিত ছিলেন।

রমজান ফজিলতের মাস উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই বলেন, মাহে রমজানের ফজিলত পেতে সিয়াম সাধনার পাশাপাশি নামাজ, দোয়া এবং দান করতে হবে। তিনি আরো বলেন, মানবজাতির মুক্তির জন‍্য রমজান হলো একটি বরকতময় মাস।

রমজানের প্রস্তুতি বিষয়ক আজকের আলোচনায় খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয় উঠে এসেছে উল্লেখ করে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, পারস্পরিক সহানুভূতির শিক্ষা রমজান মাস থেকেই নিতে হবে যাতে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে নাজাত পেতে পারি। তিনি আরো বলেন, সাধারণ শিক্ষায় শুধু দক্ষ মানবসম্পদ তৈরি করার জন‍্য দানবীর ড. সৈয়দ রাগীব আলী লিডিং ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন নাই, ইসলামি শিক্ষায়ও দক্ষ জনশক্তি তৈরি করতে এখানে ইসলামিক স্টাডিজ বিভাগ চালু করেছেন, যেখানে ইসলামিক অর্থনীতি এবং ইসলামিক ইকোনমিক্স বিষয়ে পাঠদান করা হয়। তিনি মূখ্য আলোচককে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করার জন্য ধন্যবাদ জানান এবং সময়োপযোগী আলোচনা অনুষ্ঠান আয়োজন করার জন‍্য লিডিং ইউনিভার্সিটি ইসলামিক কালচারাল ফোরামকে সাধুবাদ জানান।

আল্লাহ্’র নৈকট্য পেতে রমজানের প্রস্তুতি প্রয়োজন উল্লেখ করে মূখ্য আলোচক সায়িদ বিন নুরুজ্জামান মাদানী বলেন, রমজানের প্রস্তুতির মধ‍্যে রমাজানের ফজিলত ও গুরুত্ব উপলব্দি করা, সিয়াম সাধনা করা, তওবা এবং ইস্তেগফার করা ও সুন্দর পরিকল্পনা করা। আলোচনায় রমজান মাসে করণীয় সম্পর্কে তিনি বলেন, রমজান হলো কোরআন নাযিলের মাস। তাই এ মাসে বেশি বেশি কোরআন তিলাওয়াত করতে হবে, কোরআন বুঝে পড়ার চেষ্টা করতে হবে, সালাতের মাধ‍্যমে রাত্রি অতিবাহিত করা, বেশি বেশি করে দান করা এবং দোয়ার মাধ‍্যমে এইসব আমল করার তওফিক আল্লাহর কাছে কামনা করতে হবে।

ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ জিয়াউর রহমানের উপস্থাপনায় আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান ও ছাত্রকল‍্যাণ উপদেষ্টা প্রফেসর ডা. মো. আব্দুল মজিদ মিয়া, ব‍্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. কবির আহমেদ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, লিডিং ইউনিভার্সিটি ইসলামিক কালচারাল ফোরামের সহ-উপদেষ্টা প্রভাষক মো. মামুনুর রশিদ, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সিএসই বিভাগের শিক্ষার্থী সাহেদুজ্জামান এবং নাশিদ পরিবেশন করেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী জামেউর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *