বুধবার, মার্চ ১৮

মশা নিয়ন্ত্রণে রাজশাহীতে ফগার স্প্রে কার্যক্রম শুরু, ১৫ দিনের বিশেষ অভিযান উদ্বোধন

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||

রাজশাহী মহানগরীতে মশার উপদ্রব কমাতে সমন্বিত উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন। এর অংশ হিসেবে ১৫ দিনব্যাপী একটি বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম চালু করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুর সাড়ে বারোটার দিকে নগরীর পদ্মা আবাসিক এলাকার নর্দমায় ফগার মেশিনের মাধ্যমে স্প্রে কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নগরীর প্রতিটি ওয়ার্ডকে ধাপে ধাপে এই কার্যক্রমের আওতায় আনা হবে। প্রতিদিন ৫টি করে ওয়ার্ডে স্প্রে কার্যক্রম পরিচালনা করা হবে এবং সকাল সাড়ে ৬টা থেকে শুরু হয়ে একবেলায় মোট ১০টি ওয়ার্ডে (দুই পর্যায়ে) ফগিং কার্যক্রম সম্পন্ন করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে পুরো মহানগরীকে এই বিশেষ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, মশা নিয়ন্ত্রণের বিষয়টি শুধু স্বস্তির জন্য নয়, জনস্বাস্থ্যের সঙ্গেও সরাসরি সম্পর্কিত। দীর্ঘদিন ফগার স্প্রে কার্যক্রম বন্ধ থাকায় নগরীতে মশার উপদ্রব বেড়েছে, তাই পরিস্থিতি বিবেচনায় দ্রুত এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি জানান, নাগরিকদের জন্য স্বাস্থ্যসম্মত, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, পবিত্র রমজান মাসের কারণে আপাতত দিনে একবার করে এই স্প্রে কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে এর সময় ও পরিধি বাড়ানো হবে। পাশাপাশি মশার বংশবিস্তার রোধে নর্দমা পরিষ্কার, জমে থাকা পানি অপসারণ এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর জোর দেওয়া হচ্ছে।

প্রশাসক জানান, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা যাতে সৃষ্টি না হয়, সে জন্য দ্রুত ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু করা হবে। নগরীর অবকাঠামোগত উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সেবার মানোন্নয়নে ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের কাজ চলমান রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন ডলার, মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা জুবায়ের হোসেন মুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *