সোমবার, এপ্রিল ৬

শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

দেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং শিল্প খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ এপ্রিল) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়।

বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা গেছে, দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে বর্তমান সরকারের নেওয়া উদ্যোগগুলো নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন প্রধানমন্ত্রী। বৈঠকে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই বৈঠকের মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল। সরকারের নীতিনির্ধারক এবং বেসরকারি খাতের উদ্যোক্তাদের মধ্যে একটি কাঠামোগত ও নিয়মিত সংলাপের পরিবেশ তৈরির লক্ষ্যেই এই প্ল্যাটফর্মটি গঠন করা হয়েছে। শিল্পোন্নয়ন এবং বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান বাধাগুলো সরাসরি আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের পথ খুঁজে বের করাই এই পরিষদের মূল উদ্দেশ্য। এ দিনের আলোচনায় ব্যবসায়ীরাও দেশের বর্তমান শিল্প খাতের সম্ভাবনা ও সংকটের কথা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *