
|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বেলকুচি পৌরসভার ৭নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মুকুন্দগাঁতী মানবকল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমিন মাস্টার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। এই ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।”
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী (বি.এ অনার্স, এম.এ) এবং তরুণ সমাজসেবক আল-আমিন মাস্টার আরও উল্লেখ করেন, ঈদের আনন্দ যেন ধনী-দরিদ্র নির্বিশেষে সবার ঘরে সমানভাবে ছড়িয়ে পড়ে। তিনি সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
পৌরসভার ৭নং ওয়ার্ডবাসীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে তিনি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুন্দর সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
