শনিবার, ফেব্রুয়ারি ২৮

বেলকুচিতে এমপি আলীমের উদ্যোগে ১২৫০ শ্রমিকের মাঝে ইফতার বিতরণ

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক (বেলকুচি, সিরাজগঞ্জ) ||

সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় নেতা আমিরুল ইসলাম খান আলীমের উদ্যোগে বেলকুচিতে সহস্রাধিক শ্রমিকের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বেলকুচির আলহাজ সিদ্দীক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এই ইফতার বিতরণ করা হয়।

পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ১ হাজার ২৫০ জন রিকশা-ভ্যান চালক ও সাধারণ মেহনতি মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইফতার বিতরণ উপলক্ষে গণমানুষের নেতা আমিরুল ইসলাম খান আলীম, এমপি বলেছেন, সাধারণ শ্রমজীবী মানুষ যারা দিনভর হাড়ভাঙা খাটুনি খাটেন, তাদের সাথে রমজানের আনন্দ ভাগ করে নিতেই এই উদ্যোগ। তিনি সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে ইফতার হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন উপস্থিত মেহনতি মানুষগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *