সোমবার, মার্চ ১৬

বেলকুচিতে ইউপি সদস্য নুরুল ইসলাম তুহিনের বাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||

পবিত্র মাহে রমজান উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা বিএনপির সদস্য ও ৩ নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম তুহিনের বাসভবনে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

সম্প্রতি আয়োজিত এ ইফতার মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলটি পরিণত হয় এক মিলনমেলায়। উপস্থিত অতিথিরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে মতবিনিময় করেন।

ইফতারের পূর্বে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি এলাকার শান্তি, উন্নয়ন এবং সমৃদ্ধি কামনা করা হয়।

ইউপি সদস্য নুরুল ইসলাম তুহিন বলেন, পবিত্র মাহে রমজান আমাদের সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এ ধরনের আয়োজনের মাধ্যমে সমাজের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি আরও দৃঢ় হয়।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও এলাকার মানুষের সঙ্গে নিয়ে এমন সামাজিক ও ধর্মীয় আয়োজন অব্যাহত রাখার চেষ্টা করবেন।

ইফতার মাহফিলে এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে আয়োজককে ধন্যবাদ জানান এবং এমন আয়োজন সমাজে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মত প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *