বুধবার, মার্চ ১১

বৃহত্তর খুলনাবাসীর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনায় “আমরা বৃহত্তর খুলনাবাসী” সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেলে নগরীর রয়্যাল হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মোহাম্মদ আরিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ ওমর ফারুক কচির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রোটারিয়ান সরদার আবু তাহের। তিনি আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর ওপর আস্থা রেখে খুলনা নগরীকে পরিচ্ছন্ন ও গ্রিন সিটি হিসেবে গড়ে তোলার যে দায়িত্ব দিয়েছেন, তা বাস্তবায়নে তিনি সাধ্যমতো কাজ করবেন। খুলনার উন্নয়ন ও নাগরিক সেবার মান বাড়াতে নাগরিক সমাজের নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করে তিনি বলেন, তাদের সঙ্গে আলোচনা করে মূল্যবান পরামর্শ অনুযায়ী কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক রোটারিয়ান সৈয়দ আবু সইদ, অ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু, এনটিভির ব্যুরো প্রধান মোহাম্মদ আবু তৈয়ব, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার গাজী আলাউদ্দিন আহমদ, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম কমিটির সভাপতি আশরাফ উল জামান, মহাসচিব শেখ হাফিজুর রহমান, অধ্যাপক আবুল বাসার, মোল্লা মারুফ রশিদ, গাজী সালাউদ্দিন, রকিব ফারাজি, খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার, নাগরিক ফোরামের মহাসচিব ইকবাল হাসান তুহিন, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ, দৈনিক জন্মভূমির উপ-সম্পাদক সোহরাব হোসেন, নিরাপদ সড়ক চাই খুলনা মহানগর কমিটির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মুন্না, সিয়ামের নির্বাহী সম্পাদক অ্যাডভোকেট মাসুম বিল্লাহ এবং নিরাপদ খুলনা চাই-এর সভাপতি বাদশা সরদার।

এছাড়া সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম লিটন, শাহজাহান জমাদ্দার, ইঞ্জিনিয়ার নাজমুল হুদা, মো. আতিয়ার রহমান, এস এম মিজানুর রহমান, নাজমুল হক মুকুল, খান হাবিবুর রহমান, এস ওয়াহিদুল রহমান বাবু, মনির হোসেন, মনোয়ার হোসেন লাভলু, আজিজুল হক, ফিরোজ আহমেদ, মল্লিক আবুল কালাম আজাদ, মীর কাউসার মিজু, মো. জিনারুল ইসলাম, রুহুল আমিন মিঠু, মো. আমজাদ হোসেন, জি এম ফারুক, আরিব আহমেদ, এস কে রানা প্রমুখ।

পবিত্র রমজান মাসে দেশ ও জাতির সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি সৈয়দ আলী হাকিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *