বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯

বদলগাছীতে পিয়নের বিরুদ্ধে ছাত্রীকে প্রেমের প্রস্তাবের অভিযোগ; স্কুল অবরোধ

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||

নওগাঁর বদলগাছী উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে অষ্টম শ্রেণির এক ছাত্রীর কাছে প্রেমের প্রস্তাব দিয়ে মেসেজ পাঠানোর অভিযোগে বিদ্যালয়ের পিয়নের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছে শিক্ষার্থীরা।

জানা যায়, উপজেলার বেগুন জোয়ার উচ্চ বিদ্যালয়ের পিয়ন সৈকত নামে এক কর্মচারী অষ্টম শ্রেণির এক ছাত্রীর মোবাইলে প্রেমের প্রস্তাব দিয়ে একাধিক মেসেজ পাঠান বলে অভিযোগ ওঠে। বিষয়টি ছাত্রী ও তার সহপাঠীদের মধ্যে জানাজানি হলে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা বিদ্যালয় অবরোধ করে অভিযুক্ত কর্মচারীর শাস্তির দাবি জানায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তেজিত শিক্ষার্থীরা অভিযুক্ত পিয়নকে মারধরও করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।

বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনের সঙ্গে আলোচনার পর অভিযুক্ত কর্মচারীকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গেছে। তবে এলাকাবাসী তাৎক্ষণিক স্থায়ী বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিদ্যালয়ের সামনে মিছিল ও স্লোগান দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *