বুধবার, মার্চ ১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে। আজ (১১ মার্চ) বুধবার বেলা সোয়া ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে এই বৈঠক শুরু হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার পর শুক্র ও শনিবার দুই দিন বিরতি দেওয়া হবে। এরপর আগামী ১৫ মার্চ পুনরায় সংসদ বসবে এবং সেদিনই নতুন স্পিকার নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৫ মার্চের কার্যক্রম শেষে সংসদ মুলতবি করা হবে এবং পরবর্তীতে ২৯ মার্চ আবার অধিবেশন শুরু হবে।

নীতিনির্ধারণী পর্যায়ের তথ্যমতে, অধিবেশনের প্রথম কার্যদিবসেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এক্ষেত্রে অধিবেশনের শুরুতে সভাপতিত্ব করতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রবীণ রাজনীতিক ড. খন্দকার মোশাররফ হোসেন।

প্রথম অধিবেশনের কৌশল এবং সংসদীয় কার্যক্রমের রূপরেখা নির্ধারণ করতেই সংসদীয় দলের এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *