
|| খাগড়াছড়ি প্রতিনিধি ||
খাগড়াছড়ি জেলার পানছড়িতে ত্রিপুরা সম্প্রদায়ের প্রধান উৎসব বৈসু উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও খেরবাই (গড়িয়া) নৃত্যের আয়োজন করে স্থানীয় ত্রিপুরা কল্যাণ সংসদ।

শনিবার ( ১১ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা ত্রিপুরা কল্যাণ সংসদ থেকে বৈসু উদযাপন কমিটির আহ্বায়ক রিনা ত্রিপুরা’র সভাপতিত্বে র্যালীটি বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন।
অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, সদর ইউপি চেয়ারম্যান উচিৎ মনি চাকমা, উপজেলা ত্রিপুরা কল্যাণ সংসদ এর সভাপতি বাদশা কুমার ত্রিপুরা, সেক্রেটারি অপূর্ব ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক দেবমিত্র ত্রিপুরা।
