
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভাওয়াইয়া একাডেমী নাগেশ্বরীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) বিকালে ভাওয়াইয়া একাডেমী প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ বেতার রংপুরের ভাওয়াইয়া শিল্পী সংবাকর্মী শফিকুল ইসলাম শফির পরিচালনায় অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বেলাল হুজুর। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, ভাওয়াইযা একাডেমীর সংগীত গুরু আব্দুল জলিল সরকার, বাংলাদেশ বেতার রংপুরের ভাওয়াইয়া শিল্পী মজিদুল ইসলাম খোকন, বাংলাদেশ বেতার রংপুরের লোকসংগীত শিল্পী মালেক, বাংলাদেশ বেতার রংপুরের শিল্পী ভাওয়াইয়া কন্যা আছমা খাতুন ও জাহাঙ্গীর আলম, কাউন্সিলর প্রার্থী নাজমুল হক রনি, স্কুল শিক্ষক শফিকুল ইসলাম, বিশিষ্ঠ ব্যবসায়ী রিমনসহ অনেকে।
