
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিধবা নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলা রামখানা ইউনিয়নের কুরার পার এলাকায়। শুক্রবার (১০ এপ্রিল) সকালে ৬০ বছরের বিধবা নারী ৫ সন্তানের জননী মৃত ফয়জ উদ্দিনের স্ত্রী রহিমা বেগমকে জখম অবস্থায়ন তার নিজ বাড়ী থেকে মরাদেহ উদধার করে নাগেশ্বরী থানা পুলিশ।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহহীল জামানের নেতৃত্বে এস আই আকাশ ও সংগীয় ফোর্সসহ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওসি বলেন, কপাল ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ চলমান রয়েছে বলেও জানান।
