
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জ–১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এস এ কবির জিন্নাহ নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, ক্ষমতায় এলে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের নিরাপত্তা ও পুনর্বাসন নিশ্চিত করা হবে।
বুধবার (২৮ জানুয়ারি) দৌলতপুরের বাঘুটিয়া এলাকায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। এ সময় জিন্নাহ কবির নদীভাঙনের কারণে স্থানীয় মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে বলেন, এটি শুধু একটি এলাকার সমস্যা নয়, বরং এটি একটি জাতীয় সংকট। নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা গ্রহণ করা জরুরি।
তিনি আরও বলেন, আপনারা সবাই ধানের শিষে ভোট দিবেন,জনগণের ভোট ও সমর্থন পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নদীভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
