বৃহস্পতিবার, মার্চ ১৯

তজুমদ্দিনের চাচড়ায় তুচ্ছ ঘটনায় দোকান ভাঙচুর, আহত ১০

|| তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||

ভোলার তজুমুদ্দিনের চাচড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকান ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। গুরুতর অবস্থায় তাজুল ইসলাম ও শাহাদাতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ৯৯৯ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এবিষয়ে থানায় অভিযোগ দেয়া হয়েছে।

অভিযোগ সুত্র জানায়, বুধবার চাচড়া তারাগাজী এলাকা আঃ মালেকের সাথে একই এলাকার গিয়াসউদ্দিন ও সেলিম সর্দারের মোবাইল ফোনে কথা কাটাকাটি হয়। এসব নিয়ে সেলিমের ছেলে রিদয় ও মালেকের ছেলে আরিফের সাথে পুনরায় তর্কাতর্কি হয়। এর জের ধরে রাত ৯ টার দিকে সেলিম সর্দারের নেতৃত্বে গিয়াসউদ্দিন, রুবেল, খোকন, রিদয়, মঞ্জুর জাকির সহ ২০/২৫ জন মিলে দেশীয় অস্র নিয়ে তারাগাজী এলাকায় হামলা চালিয়ে আতংক সৃষ্টি করে। এসয় এলোপাতাড়ি মারপিট করে খালেক মাস্টারের ঔষধের ফার্মেসি ভাংচুর করেন। হামলায় তাজুল ইসলাম, শাহাদাত, আঃ মালেক, শাজাহান ও রোকেয়া বেগমসহ ১০ জন আহত হয়।

পরে স্থানীয়রা ৯৯৯ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনাস্থল পরিদর্শনকারী এস আই মিঠুন বালা জানান, বুধবার রাতে ৯৯৯ এর ফোন পেয়ে থানা থেকে পুলিশের টিম চাচড়া গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এবিষয়ে আঃ মালেক লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *