
|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং এর পবিত্রতা রক্ষার আহ্বানে ঝিনাইদহে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ইসলামী ঐক্য আন্দোলন, ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে এই ‘স্বাগত র্যালি-২০২৬’ আয়োজন করা হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সংগঠনের জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। র্যালিতে অংশগ্রহণকারীরা ‘রমজানের পবিত্রতা রক্ষা করো, করতে হবে’ এবং ‘খোশ আমদেদ মাহে রমজান’ সম্বলিত ব্যানার বহন করেন।
র্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, রমজান মাস সংযম ও আত্মশুদ্ধির মাস। এই মাসের মর্যাদা রক্ষায় দিনের বেলা প্রকাশ্যে পানাহার ও সকল প্রকার অশ্লীলতা বন্ধ রাখার জন্য তারা জেলাবাসীর প্রতি আহ্বান জানান। একইসঙ্গে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে প্রশাসন ও ব্যবসায়ীদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়। অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া এই র্যালিটি সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।
