সোমবার, মার্চ ১৬

চিলমারীতে নবাগত ইউএনও মাহমুদুল হাসানকে বরণ

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মাহমুদুল হাসান। রবিবার (১৫ মার্চ) সকালে তিনি নতুন কর্মস্থলে যোগদান করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

যোগদান পরবর্তী সময়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ নবাগত ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর অনানুষ্ঠানিকভাবে এলাকার সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সচেতন মহলের প্রতিনিধিরা তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

সাক্ষাৎকালে উপস্থিত সুধীজন নবাগত ইউএনওকে নতুন কর্মস্থলে নতুন উদ্যম ও উৎসাহের সাথে জনকল্যাণমূলক কাজে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

চিলমারীর উন্নয়ন ও জনগণের সেবায় তার একাগ্রতা ও আন্তরিকতা আগামীতে এ উপজেলাকে কতটা সমৃদ্ধ করবে, এখন সেই প্রত্যাশায় প্রহর গুনছেন উপজেলাবাসী।

নবাগত এই কর্মকর্তার হাত ধরে চিলমারী একটি মডেল উপজেলায় রূপান্তরিত হবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *